এ.আর.এম. (ARM) সুদমুক্ত বিনিয়োগ সমিতি শরীয়াহ তত্ত্বাবধানে পরিচালিত

লুকানো খরচ নেই

আমাদের প্রতিটি সেবায় আপনাকে কী কী দিতে হবে, সব এখানে লেখা। এর বাইরে কেউ এক টাকাও চাইলে দেবেন না, সাথে সাথে আমাদের জানান।

আমাদের অঙ্গীকার: নিচের তালিকার বাইরে কোনো ফি, চার্জ, "খরচাপাতি" বা উপহার নেওয়া হয় না। কোনো কর্মী কিছু চাইলে অভিযোগ বাক্সে জানান; অভিযোগ সরাসরি তিন মালিকের কাছে যায়।

সদস্য হওয়া

ভর্তি ফি (একবারই)৳১০০
ফরম ফিনেই
সদস্য কার্ডবিনামূল্যে

কিস্তির সেবা (পণ্য কিস্তি, নগদ প্রয়োজনে, সেবা অর্থায়ন)

পণ্য কিস্তিতে সমিতির মুনাফা১২% (বাকি মূল্যের উপর, পুরো মেয়াদে একবারই)
নগদ প্রয়োজনে (তাওয়াররুক) মুনাফা১২%
সেবা অর্থায়নে মুনাফা১২%
মেয়াদ বেশি নিলে বাড়তি মুনাফানেই, মুনাফা সব মেয়াদে একই
মুনাফা কখন দিতে হয়প্রথম কিস্তির সাথে একবারে
আগে পুরো শোধ করলেকোনো বাড়তি খরচ নেই
চুক্তির স্ট্যাম্পচুক্তির স্ট্যাম্পের সরকারি মূল্য (যেমন ১০০ টাকা), যা সরকারের কাছে যায়
দেরিতে কিস্তি দিলেনির্ধারিত তারিখের পর ৩ দিনের মধ্যে কিস্তি পরিশোধ না করলে সমিতির নীতিমালা অনুযায়ী বিলম্ব জরিমানা দিতে হবে। এই টাকা সমিতির আয় নয়, পুরোটা দান-সদকায় যায়। প্রকৃত বিপদে মওকুফ হতে পারে।

সঞ্চয়

সঞ্চয় খোলা ও জমাবিনামূল্যে
সাধারণ সঞ্চয় তোলাবিনামূল্যে, যেকোনো কার্যদিবসে
সঞ্চয়ের মুনাফামুদারাবা নীতিতে প্রকৃত লাভের অনুপাতে (সদস্য ৬০% : সমিতি ৪০%)
মেয়াদি সঞ্চয় মেয়াদের আগে ভাঙলেজমা টাকা পুরো ফেরত, মুনাফা কম বা নাও হতে পারে

একটি উদাহরণ

৫০,০০০ টাকার পণ্য, ১২ মাস: সমিতির মুনাফা ৳৬,০০০। প্রথম কিস্তি ৳১০,১৬৭, পরের ১১টি কিস্তি ৳৪,১৬৭ করে। মোট ৳৫৬,০০০। এর বাইরে শুধু ভর্তি ফি (একবারই) আর স্ট্যাম্পের সরকারি মূল্য।

নিজের হিসাব করুন আমাদের হালাল পদ্ধতি